Google My Business (GMB) আপনার কোম্পানি/পণ্যের ওয়েবসাইটের র্যাংকিং বাড়াতে সাহায্য করে। কিন্তু এটা সরাসরি(Direct) না করে অপ্রত্যক্ষ(Indirect) ভাবে করে। এবং এটা আপনাকে মনে এবং মাথায় রাখতে হবে।
এর জন্য পরিষ্কার ভাবে জেনে নিতে হবে ‘গুগল মাই বিজনেস’ এর কাজ কী! একেবারে ছোট এবং সহজ করে বললে, গুগলে আপনার কোম্পানির জন্য একটি পোর্টফলিও তৈরি করা। যেখানে আপনার কোম্পানির সকল তথ্য গোছানো আকারে থাকে। শুধু তথ্য নয়, এখানে কাস্টমারদের কাছ থেকে রিভিউ সংগ্রহ করা যায়।
এবং গুগল মাই বিজনেস সবচেয়ে বেশি কাজ করে লোকালি। মানে, আপনার ব্যবসা বাংলাদেশে হলে, বাংলাদেশের গুগল সার্চেই আপনার ব্যবসার লিস্ট আসবে। এখন, লোকাল সার্চে সবার জায়গা হবে না। এর জন্য গুগল তিন ভাবে এটাকে ফিল্টার করে। গুগলের ভাষ্যমতে,
প্রাসঙ্গিকতা (Relevance): একজন সার্চকারি কি লিখে সার্চ করছে তার সাথে আপনার ব্যবসায়ের কতটুকু মিল রয়েছে। (এখানে কিওয়ার্ড (Keyword) এর অনেক বড় ভূমিকা রয়েছে।
দূরত্ব (Distance): সার্চকারির স্থান হতে একটি ভেরিভাইড বিজনেস পেইজের কতটুকু দূরত্ব রয়েছে। যেমন, ধানমন্ডিতে বসে সার্চ করলে সবার আগে ধানমন্ডির ভেরিভাইড পেইজ আসবে।
বিশিষ্টতা (Prominence): ভেরিফাইড ব্যবসাটি কতটুকু জনপ্রিয় বা পরিচিত।
এই হলো গুগল মাই বিজনেসের কাজ। তাই? অবশ্যই না। বর্তমানে অনেক মার্কেটিং এজেন্সি আছে যাদের কাজই হলো ব্যবসায়ের এই গুগল মাই বিজনেস পরিচালনা করা, এটাকে SEO এর জন্য অপটিমাইজড করা, রিভিউ সংগ্রহ করা থেকে শুরু করে অনেক অনেক কাজ।
এখন আপনার প্রশ্ন হচ্ছে, গুগল মাই বিজনেস কীভাবে একটি ওয়েবসাইটের র্যাংকিং বাড়াতে সাহায্য করে?
Create Content. কন্টেন্ট তৈরি করার মাধ্যমে।
যেমন? আমার এক ক্লায়েন্টের ই-কমার্স ব্যবসা দিয়েই উদাহরণ দিচ্ছি।
আমরা তার গুগল মাই বিজনেস প্রোফাইলটি অপটিমাইজড করা শুরু করলাম। একেবারে ক্লিয়ার করে কোম্পানির নাম, কোম্পানির ক্যাটাগরি, ওয়েবসাইটের ঠিকানা, কোম্পানির ছবি দেয়া সহ ইত্যাদি ইত্যাদি।
এর সাথে আমরা অনেক অনেক আইমিন অনেক প্রোডাক্টের ছবি দিতে থাকলাম। ছবির সাথে প্রোডাক্টের সকল ডিটেইলস একেবারে সুন্দর করে লিখে দিলাম। এরপর ক্রয় করার লিংক দিলাম ওয়েবসাইটের। ২ মাস পর দেখা গেলো গুগল মাই বিজনেসে এসে যেসকল কাস্টমাররা প্রোডাক্ট গুলো দেখেছে তার ৩৫% ইউজাররা কোম্পানির ওয়েবসাইটে প্রবেশ করত।
শুধু ছবি নয়, মাঝেমধ্যে অফার পোস্ট করতাম, বিভিন্ন বিশেষ দিনে শুভেচ্ছা দিতাম, গুরুত্বপূর্ণ নিউজ থাকলে তাও শেয়ার করতাম। এবং দিনশেষে আমরা লিংক দিতাম ওয়েবসাইটের।
তাই ওয়েবসাইটের ভিজিটর তো আসতই, সাথে গুগলে আমাদের ওয়েবসাইটের সোশ্যাল সিগন্যাল (Social Signal) থাকতো অনেক বেশি। এখনো আছে।
সুতরাং, গুগল মাই বিজনেসে আমরা এমন ভাবেই সব কিছু তৈরি করেছি যাতে করে লোকাল সার্চে আমরা আমাদের প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকি এবং দিনশেষে ভিজিটররা যাতে আমাদের ওয়েবসাইটেও প্রবেশ করে। তারা প্রবেশ করলে আমাদের ভিজিটর বাড়বে, সেশন বাড়বে, সোশ্যাল সিগন্যাল বাড়বে, সাথে র্যাংকিংও বাড়বে। কতটুকু বাড়বে? এই মুহূর্তে ছোট জ্ঞানে বলতে পারছি না।
ধন্যবাদ।
